জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রিসভার নতুন পাঁচ সদস্য। বুধবার বেলা ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ইয়াফেস ওসমান ও নুরুল ইসলাম বিএসসি এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তারানা হালিম ও নুরুজ্জামান আহমেদ। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাদের শপথ বাক্য পাঠ করান।
