পাট দিবসে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২২:৩১

ইত্তেফাক রিপোর্ট

আগামীকাল ৬ মার্চ দেশব্যাপী পালিত হবে জাতীয় পাট দিবস। সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’।

গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান উপস্তিত ছিলেন। পাট খাতে অবদান রাখার জন্য এবার ১৪ ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে বলে বস্ত্র ও পাটমন্ত্রী জানিয়েছেন।