প্রথম আঘাত হানলেন মুস্তাফিজ

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১৬:১২
 
বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান। দলীয় ৮ রানের মাথায় ডি কককে ক্লিন বোল্ড করে সাজঘরে ফেরত পাঠিয়েছেন তিনি।
 
এর আগে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। বুধবার বিকাল তিনটায় খেলাটি শুরু হয়েছে।
 

উভয় দলই একটি করে ম্যাচ জেতায় এই ম্যাচ অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।