যাত্রীদের দুর্ভোগ কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল থেকে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান ।
এ নিয়ে মাওয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, ঈদ যাত্রীদের দুর্ভোগ কমাতে পণ্যবাহী ট্রাক পারপার বন্ধ রাখা হয়েছে। তবে শিমুলিয়া ও কাওড়াকন্দিতে যাত্রাবাহী বাস কম থাকায় মাঝে মাঝে ট্রাকও পারাপার করা হচ্ছে।
এদিকে ঈদের আগে ও পরে তিনদিন করে ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে এ সময়ে কাঁচামাল, শিশুখাদ্য ও জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।
