চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১৫:৫৪


কুমিল­ার চান্দিনায় পিকআপ-প্রাইভেটকার ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে নারীসহ ৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুমিল্ল­ার চৌদ্দগ্রাম উপজেলার আতাকরা গ্রামের হাসিনা বেগম (৪০), তার মেয়ে দীপা (১২), সাদাত জুট মিলের শ্রমিক তারেক (৪০), শ্রমিক মোস্তফা (২২) ও অজ্ঞাত পরিচয় একজন।

আহত হাসিনা বেগম এর বোন মুক্তা জানান, ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে প্রাইভেটকার যোগে নিজ বাড়ি চৌদ্দগ্রামে যাচ্ছিলেন। পথে চান্দিনার কাঠেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসো একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। একিই সময় প্রাইভেটকারটিকে পিছন দিক থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। আহতদের চান্দিনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির ইনচার্জ আব্দুল আউয়াল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।