টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের কাটা পড়ে শামছু শেখ (৬০) নামের এক জন শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার বিকার ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি রেললাইনের নিকলা গ্রামের এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার নিকলা গ্রামের শ্রবণ প্রতিবন্ধী শামছু শেখ প্রতিদিনের মতো বুধবারও গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় বঙ্গবন্ধু সেতু পূর্বগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
