পাবনার সাঁথিয়া উপজেলা থেকে ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার আতাইকুলা থানাধীন রঘুনাথপুর গ্রামের শামছুল বিশ্বাসের ছেলে টেনু বিশ্বাসের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টেনু বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টেনু ও তার সহযোগিরা পালিয়ে যায়।
আতাইকুলা থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, টেনু বিশ্বাস এলাকার মাদক সম্রাট বলে পরিচিত। তার নামে মাদক আইনে আরো দুইটি মামলা রয়েছে।
তিনি আরো জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছিল।
