সৌদিতে বাংলাদেশি-ইথিওপীয় নারী শ্রমিকদের মধ্যে সংঘর্ষ: আহত ৪

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১৭:৫৫
 
সৌদি আরবের বুরাইদা শহরের এমসিএস হাসপাতালে বাংলাদেশি এবং ইথিওপীয় নারী শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ডিউটি শিফট পরিবর্তন নিয়ে বচসাকে কেন্দ্র করে মারামারিতে চার জন আহত হয়েছেন।
 
হাসপাতালটিতে কর্মরত বাংলাদেশি এক জন শ্রমিক সূত্রে জানা গেছে, ডিউটি শিফট পরিবর্তন করাকে কেন্দ্র করে বাংলাদেশি নারী শ্রমিকদের সাথে বচসায় জড়িয়ে পড়ে ইথিওপীয় নারী শ্রমিকরা। পরে নারী শ্রমিকদের হোস্টেলে তর্কাতর্কি মারামারিতে রূপ নেয়। এতে  দুপক্ষের ৪ শ্রমিক আহত হয়েছেন।
 
ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি শ্রমিকরা কর্মবিরতিতে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দোষীদের শাস্তির আশ্বাস দিলে  ৫ ঘণ্টা কর্মবিরতির পর কাজে যোগ দেয় বাংলাদেশি নারী শ্রমিকরা।