সিলেটে এক নারীর গর্ভে জন্ম নেওয়া ছয় নবজাতকের সবাই মারা গেছে। ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে একে একে তাদের মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে জন্ম হওয়ার পর রাত ৯টা থেকে বুধবার ভোরের মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয় বলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আব্দুস সালাম ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
