আবশ্যক

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২২:৩২

আবশ্যক: সরকারি বিধি মোতাবেক গাছা উচ্চ বিদ্যালয়, গাছা, গাজীপুরের নিজস্ব অর্থায়নে ০১ জন গণিত শিক্ষক নিয়োগ করা হবে। আগামী ২৪/৩/১৯ তারিখে সকাল ১১টায় বিদ্যালয়ে হাজির হউন।
-প্রধান শিক্ষক             সিকে-৫৭২

আবশ্যক: শতবর্ষের ঐতিহ্যবাহী গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়, পো: গালিমপুর, নবাবগঞ্জ, ঢাকা-এর জন্য শূন্যপদে সরকারি বিধি মোতাবেক ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ০১ জন এমএলএসএস (অফিস সহায়ক) এবং বিদ্যালয় প্রদত্ত আকর্ষণীয় বেতনে নিবন্ধন অগ্রাধিকার ভিত্তিতে ০১ জন করে বাংলা ও ইংরেজীতে অনার্স/মাস্টার্স পাস শিক্ষক প্রয়োজন। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর ও সত্যায়িত প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫ দিনের মধ্যে আবেদনপত্র আহ্বান
করা হলো। -প্রধান শিক্ষক, ০১৮১৫৮৪৬৭৮৪।    সিকে-৫৭১

পেশ ইমাম ও খতিব আবশ্যক: বাংলাদেশ ব্যাংক কর্মচারী নিবাস জামে মসজিদ, ফরিদাবাদ, ঢাকা-১২০৪ এর জন্য অস্থায়ী ভিত্তিতে সকল পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণীসহ কামেল/দাওরায়ে হাদিস/ সমমান পাস, কোরআনের হাফেজ ও নূরানী পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত, তাফসীর ও ফিকাহ্ শাস্ত্রে পারদর্শী, ইমাম/খতিব হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন, তিরিশোর্ধ ও বিবাহিত একজন পেশইমাম ও খতিব আবশ্যক। মাসিক বেতন ২৭,১০০/- ও ৩টি বোনাস, স্ব-পরিবারে থাকার ব্যবস্থা। আগ্রহী প্রার্থীকে অভিজ্ঞতা ও সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র, ০৩ কপি ছবিসহ ২০/০৩/২০১৯ তারিখের মধ্যে আবেদনপত্র সভাপতি বরাবর পৌঁছাতে হবে।              সিএম-৩৭২

আবশ্যক: আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, চুড়াইন, নবাবগঞ্জ, ঢাকা-এর জন্য ০১ জন ইংরেজী ও ০১ জন ভূগোল শিক্ষক আবশ্যক। যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান/ স্নাতকোত্তর)। নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করতে হবে।
-প্রধান শিক্ষক          । সিএম-৩৭৩