গজারিয়ায় পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ২২:২১
 
ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী মো. দিদার মিয়াকে(২৬) আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া থানার এসআই আপণ কুমার মজুমদার। ওয়ারেন্টভুক্ত আসামী দিদারকে আটক করে গজারিয়া থানায় নেওয়ার পথে জলার তৈতুতলা পুরাতন ফেরীঘাট এলাকায় দিদারের সহযোগিরা পুলিশের উপর হামলা করে আহত করে ছিনিয়ে নেয়। গজারিয়া থানার এসআই মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
এসআই আপণ কুমার মজুমদার জানান, মাদক প্রতিরোধ ও নিয়ন্ত্রন আইনে ২০১১ সালের মামলার সে ওয়রেন্টভুক্ত আসামী। তাছাড়া তার বিরুদ্ধে আরো একটি মারপিটের মামলা তদন্তাধীন রয়েছে। দিদার তৈতুতলা গ্রামের মৃত ইদরিস আলীর পুত্র। এলাকায় সে মাদক ব্যবসায়ী হিসেবে পরচিত।