সাভারে পোশাক কারখানায় ছুটি শুরু

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ১১:২৯
সাভার শিল্পাঞ্চলে পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হচ্ছে  বৃহস্পতিবার থেকে। পাঁচ থেকে সাত দিন চলবে এই ছুটি।
 
বেতন বোনাস পরিশোধের পর অধিংকাংশ কারখানা কর্তৃপক্ষ এই ছুটি ঘোষণা করায় বাড়ি ফিরতে শুরু করেছে শ্রমিকরা। তবে অনেক কারখানা বেতন বোনাস দিলেও আজ দুপুর পর্যন্ত কারখানা খোলা রেখেছেন। দুপুরের পরই ছুটি হবে সেসব কারখানা।
 
শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিয়ে যেন কোনো আন্দোলন দেখা না দেয় সেজন্য আগে থেকেই কারখানাগুলোকে সতর্ক করা হয় বলে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 
 
এদিকে, ছুটি চলাকালীন কারখানাগুলোর নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।