নাফ নদীতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ১২:১৮
 
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফনদী থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি। বৃহস্পতিবার ভোরে নাফনদীর তিন নম্বার সুইচ গেইট নাজির পাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
 
টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফনদীতে পাচারকারীরা ধাওয়া করলে একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঐ ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য ৩০ লাখ টাকা।