রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ১২:৫৩
 
রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় সাগর বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মৈশলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগরের বাড়ি পাংশা উপজেলায়।
 
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল মান্নান বলেছেন, চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সাগরকে ধাক্কা দিয়ে সড়কের পাশে নিচু খাদে পড়ে যায়।
 
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।