‘বৈধ কাজের জন্য দরজা খোলা’

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ০০:০০
 
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বৈধ কাজের জন্য মন্ত্রণালয়ের দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু অবৈধ কাজের জন্য দরজা বন্ধ থাকবে। বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
তারানা হালিম বলেন, এই মন্ত্রণালয়ে দুর্নীতি যেন কোনোভাবেই  প্রবেশ না করতে পারে সেদিকে সতর্ক থাকতে পারে। কেউ যেন কোনোভাবেই পয়েন্ট আউট করতে না পারে এখানে দুর্নীতি হয়। এটা একটা চ্যালেঞ্জ।
 
তিনি বলেন, মন্ত্রণালয়ে কোনো উপহার প্রবেশ করতে পারবে না। বাসায় বড়জোর ফুল নিয়ে আসতে পারবে। তবে বেসরকারি কেউ তাও নিতে পারবেন না।
 
প্রতিমন্ত্রী বলেন, কেউ যাতে অন্যায় সুবিধা আদায় করে নিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে বৃহস্পতিবার সকাল পৌনে নয়টায় তারানা হালিম নিজ দপ্তরে প্রবেশ করেন। এ সময় নতুন প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।