কুমিল্লায় পিকআপ ভ্যান উল্টে চালকসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার জাগুরঝুলি-নন্দনপুর এলাকার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম অভিমুখী এসএস পাইপ বোঝাই করা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে এর চালক ও সহকারীসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে।
