পাবনার ভাঙ্গুড়ায় সাপের কাপড়ে নওশেস আলী সরকার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান,ঈদ উপলক্ষে ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ করার সময় মাচার নিচে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। স্থানীয় কবিরাজ দিয়ে চিকিত্সা করানোর পর অবস্থার উন্নতি না হলে উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
