মুরাদনগরে যুবক খুন: জড়িতরা ধরাছোঁয়ার বাইরে

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ২২:০৭
জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে যুবক শামসুল ইসলাম মনিরকে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা ঘটনার নেপথ্যে জড়িতরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। করছে প্রকাশ্যে ঘোরাফেরা।
 
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর মনির হত্যা মামলাটি (গোয়েন্দা সংস্থা) ডিবি পুলিশে স্থানান্তর হয়েছে। বুধবার কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ্ আবিদ হোসেন মামলাটি ডিবি পুলিশের কাছে স্থানান্তরের নিদের্শ দেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই শাহ কামাল আকন্দ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনির ডাকাতি করতে যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, উপজেলার কাজিয়াতল গ্রামের মোহাম্মদ আলীর বাড়ি থেকে মঙ্গলাবার ভোর রাতে পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার কখা বলে ফোনে মনিরকে ডেকে নেয়। এ সময় তারা মনিরকে হাত-পা বেঁধে মারপিট করে। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়।
 
মুরাদনগর থানা পুলিশ সকালে জনতার গণপিটুনিতে ডাকাত আহত হওয়ার খবর ঘটনাস্থলে গিয়ে মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। গতকাল বুধবার মনিরের মৃতদেহ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।