দক্ষিণাঞ্চলে লক্ষাধিক পরিবারে আজ ঈদ

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ০০:৩৬

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরীফের অনুসারী বরিশাল ও পটুয়াখালী জেলার লক্ষাধিক পরিবার আজ শুক্রবার ঈদ-উল-ফিতর উদযাপন করবেন। ইতিমধ্যে তাদের ঈদ উদযাপনের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

 

সূত্র মতে, বাবুগঞ্জ উপজেলার খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, ওলানকাঠী এলাকার সরোয়ার খলিফার বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারী বাড়ির জামে মসজিদে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ জামায়াতের আয়োজন করা হয়েছে।