ঈদের আগে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি। হুমকির মুখে রয়েছে চিলাখাল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ২ দিনে ৭ পরিবারের বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। ঈদ আনন্দ নেই ভাঙনকবলিত এ সব পরিবারে।
স্থানীয় ইউপি সদস্য মনোয়ারুল জানান, গত ২ দিনে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল এলাকার আব্দুর রশিদ, নূরজামাল, ফজলু মিয়া, মানিক, সুজা, মনোর ও নাজমুলের বাড়িঘর নদীতে বিলীন হয়েছে । তিনি আরও জানান, কয়েক বছর আগে নির্মিত চিলাখাল এলাকার বেড়িবাঁধও তিস্তার ভাঙনে ধসে যাচ্ছে। চিলাখাল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর জানান, আর ২০ ফুট ভাঙলে বিদ্যালয়টি নদীতে বিলীন হবে।
উপজেলার আলমবিদিতর ইউনিয়নে পাইকান ও সাউথপাড়া এলাকায় সমপ্রতি অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়। ভাঙনকবলিত এসব পরিবার অতি কষ্টে দিনযাপন করছে। ঈদ আনন্দ তো দূরের কথা, দুবেলা ঠিকমত খাবারই জুটছে না এ সব পরিবারের। তিস্তায় বিলীন হয়ে গেছে ঈদ আনন্দ।
