ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে রংপুরে নিরালা পরিবহনের একটি নৈশকোচ খাদে পড়ে ১ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোরে রংপুরের মিঠাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
এরিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
