রাজন হত্যা: আরেক আসামিকে পুলিশে দিল জনতা

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ১২:৫৭
সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরেক আসামি আলী হায়দার ওরফে আলীকে (৩৪) জনতা আটক করে পুলিশে দিয়েছে।
 
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহযেগিতায় শেখপাড়া এলাকা থেকে আলীকে  আটক করা হয়।  
 
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি রহমত উল্লাহ (মিডিয়া) এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
আলী এর আগে গ্রেপ্তার মুহিত আলম ও কামরুল ইসলামের ভাই।
 
গত ৮ জুলাই জালালাবাদের কুমারগাঁওয়ের ১৩ বছর বয়সী রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।