ঈদের দিন শোলাকিয়ায় দুই জোড়া বিশেষ ট্রেন

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ১৪:০০
 
কিশোরগঞ্জের শোলাকিয়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ঈদের দিন দুই জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে। শোলাকিয়া স্পেশাল ট্রেন-১ ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব রুটে এবং শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করবে।
 
রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যেই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
 
এবারও শোলাকিয়ায় বাংলাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এখানে তিন লাখেরও বেশি মুসল্লি একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।  ঈদের নামাজকে কেন্দ্র করে শোলাকিয়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।