প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় সূচি

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ১৪:০৭
পবিত্র ঈদুল ফিতরের দিন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
ঈদের দিন সকাল ১০টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সব পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
 
বেলা সাড়ে ১১টা থেকে কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।