‘যানজটের কারণ ফিটনেসবিহীন গাড়ি’

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ২০:২৩
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফিটনেসবিহীন যানবাহন বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদের আগের দিন যানজট হয়েছে।’
 
শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে গাজীপুরের চন্দ্রা মোড়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় ফিটনেসবিহীন গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
 

সড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সাথে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা কামালসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।