সভায় বসেছে চাঁদ দেখা কমিটি

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ২০:২৪
 
পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বায়তুল মুকাররম সভাকক্ষে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।
 

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।