রাজন হত্যায় জড়িতরা ‘জানোয়ার’: অর্থমন্ত্রী

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ২০:১৪
 
সিলেটে শিশু রাজনকে পিটিয়ে হত্যার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘একটা ছোট্ট বাচ্চাকে নির্যাতন করে মেরে ফেলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা জানোয়ার। তাদের বিচার খুব দ্রুত শেষ করা হবে।’
 
শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার বাদেয়ালী গ্রামে রাজনদের বাড়িতে যান মন্ত্রী মুহিত। এ সময় রাজনের মা-বাবাকে সমবেদনা জানান এবং পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন।
 

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করে স্থানীয় কয়েকজন।