ঈদের সকালে বৃষ্টির আভাস

আপডেট : ১৮ জুলাই ২০১৫, ১০:৩১
 
আগামীকাল শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিন সকালে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
 
আবহাওয়া অধিদফতর জানায়, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে। তবে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশী হবে। এ ছাড়া ঢাকা, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
 

আবহাওয়া অধিদফতর আরো জানায়, আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।