ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। শহরের আঞ্জুমান ঈদগাহ মাঠে শনিবার সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মাঠ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
এখানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
