কুষ্টিয়া সদর উপজেলার বড়বাজার এলাকায় বিজয় লাল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় সুইপার কলোনিতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বিজয় লাল ওই কলোনির বাসিন্দা টিটু লালের ছেলে।
স্থানীয়রা জানান, কলোনির স্বপনসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে বিজয়ের বাকবিতণ্ডা হয়। একপার্যায়ে তারা কোদাল দিয়ে বিজয়কে কপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা বিজয়কে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সরাসরি জড়িত সন্দেহে স্বপন ও জুলোন নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
