মাধবদী পৌর মেয়রের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২২:৪০

বাড়ি ভাঙার পর রিট করায় ক্ষিপ্ত হয়ে আদালতের আদেশ অমান্য করে ফের ওই বাড়ির বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। রাস্তা প্রশস্তকরণের নামে স্থানীয় পাঁচ তলা ভবনের ১ম, ২য় ও ৩য় তলা পর্যন্ত ভাঙচুর চালিয়ে কোটি টাকার বেশি মালামাল লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। গতকাল সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নরসিংদীর মাধবদী পৌর এলাকার লিয়াকত টাওয়ারের মালিক লিয়াকত আলী। তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান তার লোকজন দিয়ে বাড়ির নীচতলা থেকে তিনতলা পর্যন্ত ভেঙে ফেলে এর মালামাল লুট করেন।

লিয়াকত আলী লিখিত বক্তব্যে বলেন, পৌরসভা থেকে বাড়ির প্ল্যান পাস করানো হয়েছিল। ২০১৩ সালে সাবেক পৌর মেয়র হাজী মো. ইলিয়াছ নোটিস প্রদান করে রাস্তার জন্য ২ ফুট পরিমাণ জায়গা নিয়ে যায়। ২০১৬ সালে বর্তমান পৌর মেয়র তাকে বাড়ি সম্পূর্ণ রূপে ভেঙে ফেলা হবে বলে হুমকি দেন। গত ৮ জানুয়ারি অংশ বিশেষ ভেঙেও ফেলে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা। এ ব্যাপারে হাইকোর্টে রিট করলে আদালত স্থিতিবস্থা জারি করে। এই নির্দেশনা পেয়েও গত ২ ফেব্রুয়ারি তার বাড়ির সামনের অংশ ভেঙে ফেলেন পৌর মেয়র।

 

 

০