মাগুরা সদরের রাঘবদাইড় ইউনিয়নের পাটকেলবাড়ি গ্রামে বজ্রপাতে বুদ্ধিশ্বর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।
এছাড়া বজ্রপাতে বুদ্ধিশ্বরের ছেলে হারাধানসহ (১৫) ওই এলাকার কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, আজ সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি মাঠের মধ্যে কাজ করছিলেন বুদ্ধিশ্বর ও তার ছেলে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং তার ছেলে আহত হন। ছেলেকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় আশপাশের কয়েকটি গ্রামে বজ্রপাতে আরও চারজনের আহতের খবর পাওয়া গেছে।
