গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আনর্ত নাট্যমেলা শুরু হয়ছে। দুই বাংলার নাট্যযোদ্ধাদের এই মিলনমেলায় থিয়েটার আড্ডা, সেমিনার প্রদর্শনী, থিয়েটার সাংগঠনিক, লোকগান, মঞ্চ নাটক, র্যালিসহ বিভিন্ন আয়োজন করেছে। দেশে নাট্য উত্সব হলেও নাট্যমেলা এবারই প্রথম। অতিথিরা বক্তব্য রাখেন- রাবি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধূরী মো. জাকারিয়া, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, লিয়াকত আলী লাকী, লাকী ইনাম প্রমুখ। পরে শোভাযাত্রা বের করা হয় —আজাহার উদ্দিন