রাজশাহীর পুঠিয়ার শিবপুরে ট্রাক চাপায় ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সাদেক আলী (৩৮) নিহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশের হিমাগারের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুঠিয়া থানার ওসি তদন্ত হাফিজুর রহমান জানান, সাদেক আলী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৫টায় মোটরসাইকেলটি শিবপুর হিমাগারের সামনের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-৫৮৯২) নীচে চাপা পড়ে। এতে সাদেক আলী ঘটনাস্থলেই মারা যান।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাকটি মহাসড়কের উপর ফেলে পালিয়ে যায়। পরে সেটি থানায় নিয়ে যাওয়া হয়।
