ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষে সপ্তাহব্যাপী মেলা

আপডেট : ১৯ জুলাই ২০১৫, ১৩:৩৯
 
বিপুল উত্সাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশেরে মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার থেকে শহরের ফারুকী পার্কে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী মেলা। এ মেলায় পুতুল নাচ ,নাগরদোলা, মাটির তৈরি সামগ্রীর সহ বিভিন্ন ধরনের খাবারের দোকান স্থান পেয়েছে। মেলা প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
 
বৃষ্টি উপেক্ষা করে সব বয়সের মানুষ ঈদ মেলায় সমবেত হচ্ছেন। গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য নাগরদোলা, পুতুল নাচ, মাটির তৈরি বাহারি খেলনা, হাওয়াই মিঠাই সহ বিভিন্ন ধরনের খাবার মেলায় বিক্রি হচ্ছে। বাঁশির আওয়াজ আর বিভিন্ন ধরনের বাদ্য বাজনায় মাতোয়ারা শিশু কিশোর সহ সব বয়সের মানুষ।