ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০০ গ্রাম সোনাসহ বাবা ও ছেলেকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার সকাল সোয়া আটটার দিকে তাদের ছয়টি সোনার বারসহ আটক করা হয়।
এপিবিএন জানিয়েছে, জব্দ করা সোনার মূল্য ৩০ লাখ টাকা।
আটক হওয়া ব্যক্তিরা হলে- বাবা মো. বিল্লাল (৭০) ও ছেলে মো. শাহ আলম (২৬)।
এপিবিএন সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ক্যানোপি টু থেকে বাবা ও ছেলেকে আটক করা হয়। সোনার বারের সংখ্যা ছয়টি। পোশাকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন বারগুলো।
আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।
