সাগরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০১৫, ১৭:২৯
 
ঈদে বেড়াতে এসে কক্সবাজারে সাগরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রবিবার দুপুরে উখিয়ার ইনানী সৈকত এলাকায় বন্ধুদের সঙ্গে সাগরে গোসলে নেমে ভেসে যায় মোহাম্মদ রুবেল (১৬)।
 
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমানন্দ দাশ জানান, ঈদ উপলক্ষে ইসলামপুরের নাপিতখালী এলাকার রুবেলসহ কয়েক বন্ধু বেড়াতে যায় ইনানী সমুদ্র সৈকতে। দুপুর দুইটার দিকে তারা সৈকতের মূল পয়েন্টে দলবেঁধে গোসলে নামে। তিন জনকে জীবিত উদ্ধার করা হলেও মৃতদেহ পাওয়া যায় রুবেলের। রুবেল কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার আবুল কাশেমের ছেলে।
 

এক পর্যায়ে ভাটার টানে ভেসে যেতে থাকলে আশপাশে গোসলে থাকা অন্য লোকজন তিন জনকে উদ্ধার করে, কিন্তু রুবেল ভেসে যায়। আধঘণ্টা পর তার মৃতদেহ ভেসে ওঠে। মৃতদেহ ইনানী পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে জানান এসআই প্রেমানন্দ।