ঢাকার আশুলিয়ায় আকিজ ফুটওয়্যার লিমিটেড এর একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আকিজ ফুটওয়্যার লিমিটেড এর গুদাম ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া, ইপিজেড ও গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে। তাত্ক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেননি এই পুলিশ পরিদর্শক।