মা ও মেয়ের উপর হামলা : নিহত ১

আপডেট : ১৯ জুলাই ২০১৫, ২৩:১২

সিলেটের বিশ্বনাথে মা ও মেয়ের উপর হামলার খবর পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার দৌণতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের হাজী আব্দুর রুপ এর বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দূস্কৃতিকারীরা আব্দুর রুপের বসতঘরে প্রবেশ করে তার স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আব্দুর রুপের স্ত্রী রেজিয়া বেগম (৪৫), মেয়ে সুজনা বেগম গুরুত্বর আহত হন। হাসপাতালে নেয়ার পথে মেয়ে সুজনা বেগম মারা গেছে বলে জানা যায়।

জানা গেছে, ৬ মাস পূর্বে যুক্তরাজ্য প্রবাসী মুরাদ আহমদের সঙ্গে আব্দুর রুপের মেয়ে সুজনা বেগমের বিয়ে হয়। রবিবার ৪ জন লোক সুজনার বাবার বাড়িতে আত্বীয় হিসেবে আসে। নাস্তা দেয়ার এক পর্যায়ে দূস্কৃতিকারীরা সুজনা ও তার মায়ের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ প্রতিবেদন রাত ১০ টায় লেখা পর্যন্ত দূস্কৃতিকারীদের পরিচয় জানা যায়নি।
হামলায় গুরুতর আহত রেজিয়া বেগমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।