বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড থেকে ৮ম শ্রেনী পড়ুয়া কিশোরী রাহিমা আক্তার (ছদ্মনাম) কে (১৫) অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করেছে পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়। খবর পেয়ে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা হাসপাতালে কিশোরীকে দেখতে যান।
উজিরপুর থানার ওসি জানান, কিশোরীটি এখনো অচেতন অবস্থায় আছে। তবে কে বা কারা কোথায় তাকে ধর্ষণ করেছে তা এখনো জানা যায়নি। প্রথমে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর ধর্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
