একাত্তরের গেরিলা মুক্তিযোদ্ধা ও কৃষিবিজ্ঞানী ড. জহিরুল ইসলাম আর নেই । স্থানীয় সময় রবিবার বিকেল ৩ টা ২৫ মিনিটে টরন্টো বে ক্রেস্ট হাসপাতালের প্যালিয়াটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ড. জহির ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হাই-কমিশনার কামরুল আহসান ইত্তেফাককে জানান, এই মহান বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে আমরা গভীর ভাবে মর্মাহত। তার মৃত্যুতে দেশ এক কৃতি সন্তানকে হারালো। আমাদের ইতিহাসে তার অসীম অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তার কৃষি বিষয়ক গবেষণাও আমাদের জন্য গর্বের। তার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
IMG0
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ভাবে যা যা প্রয়োজন তা দূতাবাস করার প্রস্তুতি নিচ্ছে এবং তার শোকাভিভূত পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি।
