পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় পুলিশের মামলা, গ্রেপ্তার ২

আপডেট : ২০ জুলাই ২০১৫, ১১:১৫
চট্টগ্রাম নগরীতে বায়েজিদ থানা এলাকায় পাহাড় ধসে এক পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
 
রবিবার রাতে পাঁচজনকে আসামি করে বায়েজিদ থানার এসআই আব্দুল হালিম এ মামলা দায়ের করেন। বায়েজিদ থানার এএসআই নাসির উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
 
মামলার আসামিরা হলেন- মো. মঈনুদ্দিন, মো. রাসেল, মো. সোহেল, জয়নাল আবেদীন ও শাহাবুদ্দিন।
 
উল্লেখ্য, চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে দুই পরিবারের ৬ জন নিহত হয়। চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজার এলাকায় দেয়াল ধসে দুই শিশুসহ তিনজন ও বায়েজিদ থানার আমিন কোলনিতে পাহাড় ধসে তিন ভাই-বোন নিহত হয়।