বরিশালে হোটেল থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০১৫, ১২:০৩
 
বরিশালের আবাসিক হোটেল এরিনা থেকে পড়ে সুমন হোসেন সিকদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত পৌনে দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত সুমন সিকদার বরিশাল বিমানবন্দর থানা এলাকার আফতাব সিকদারের ছেলে। এ ঘটনায় শওকত হাওলাদার (৩২) নামে নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।
 
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাখায়াত হোসেন বলেন, রাতে মাতাল অবস্থায় সুমন সিকদার হোটেলের পঞ্চমতলার একটি জানালার গ্লাস ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে।
 
হোটেলের একটি সূত্রে জানা গেছে, ৮ম তলায় মদের বার থেকে সিড়ি বেঁয়ে মদ্যপ অবস্থায় ৪-৫ যুবক নামছিল। এ সময় তাদের মধ্যে বাদানুবাদ থেকে মারামারি হলে সুমন ধাক্কা খেয়ে গ্লাস ভেঙে ৫মতলা থেকে নিচে পড়ে যায়।
 

এ বিষয়ে হোটেল এরিনার মালিক মো. গুলজার আলমের বক্তব্য পাওয়া যায়নি।