জেলার চান্দিনায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গরীব-দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সুহিলপুর ইউনিয়নের বরকইয়া কৃষ্ণপুর এলাকায় ‘চিল্ড্রেন চাটার্ড ফাউন্ডেশনের (সিসিএফ) উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, ৩৫ এতিম শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ৩৫ জন দুস্থ নারীর ৩৫ টি সেলাই মেশিন, দরিদ্র অসহায়দের মাঝে নগদ টাকা ও খাদ্য উপকরণ এবং গৃহ নির্মাণ কাজে ঢেউটিন বিতরণ করেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, এফবিসিসিআই পরিচালক মুনতাকিম আশরাফ টিটু সিআইপি।
অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কমল বক্সী, সিসিএফ চেয়ারম্যান জহিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সৈয়দা মারুফা শাকি, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিলর শোয়েব তানাকা, শিরিন সুলতানা বাধন বক্তব্য রাখেন।
সিসিএফ সমন্বয়কারী শিশির কুমার মজুমদারের সঞ্চালনায় এ সময় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, ব্রিটিশ কাউন্সিলর ইমতিয়াজ আহমেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জহিরুল ইসলাম মুন্সি, পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
