গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

আপডেট : ২০ জুলাই ২০১৫, ২১:৩৬
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন,  ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার মৃত আবুল হোসেনের ছেলে জালাল উদ্দিন (৫৫) ও নেত্রকোনার সুষমদূর্গাপুর উপজেলার হাশেম মিয়ার ছেলে আলামিন (১৪)।
 
স্থানীয়রা জানায়, বাইমাইল কাদের মার্কেট এলাকায় সোমবার দুপুর একটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে জালাল ও আলআমিনকে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল হাসপাতালে নেয়া হচ্ছিল। পথে জালাল মারা যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক আলামিনকেও মৃত ঘোষণা করেন। তারা দুজনেই বাইমাইল কাদের মার্কেট এলাকায় হুমায়ূন মিয়ার বাড়িতে ভাড়া থেকে দিন মজুরের কাজ করতো। লাশ তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।