বৃহস্পতিবার দিবাগত রাতে পত্নীতলা উপজেলার গাহন গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। জানা গেছে, ১৫-১৬জনের একটি সংবদ্ধ ডাকাতের দল ওই গ্রামের বাদল চন্দ্র মহন্তের বাড়ির প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যদের একটি ঘরে আটকে রেখে ডাকাতরা ৭ভরি স্বর্ণসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ আব্দুর রফিকের সঙ্গে কথা বললে তিনি জানান, তদন্ত চলছে। ব্যবস্থা নেয়া হবে।
