পাবনার সুজানগরের কুড়িপাড়া গ্রামের আব্দুস ছালামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এই ডাকাতি সংঘটিত হয়।
জানা গেছে, সোমবার গভীর রাতে একটি সশস্ত্র ডাকাত দল তাঁত ব্যবসায়ী ছালামের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে ডাকাতরা আলমারি ভেঙ্গে নগদ ২ লাখ টাকা এবং ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ মূল্যবান কাপড়চোপর লুট করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
