স্বরূপকাঠিতে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১১:০৪
 
স্বরূপকাঠিতে ট্রাক চাপায় রিজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে স্বরূপকাঠি-বরিশাল সড়কের মাগুরা বেইলী ব্রিজের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে,  মাগুরা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী রিজিয়া তার মেয়ে রঞ্জু বেগমকে বাসে তুলে দিয়ে বাড়ী ফিরছিলেন। এ সময় ব্রিজের উত্তর পাড়ে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

স্থানীয়রা ট্রাক চালক তারিকুর রহমান তুহিনসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।