শোক সংবাদ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২২:৪৫

দারুল ইসলাম মিয়া

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দারুল ইসলাম মিয়া (৭৫) রবিবার রাতে উপজেলার রোয়াচালা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)। তিনি এক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে যান। সোমবার দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

আব্দুল খালেক 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরশহরের দত্তপাড়ার বিশিষ্ট ফুটবল খেলোয়াড় ও ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের বড় ভাই আব্দুল খালেক (৭৬) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি হূদরোগে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী ২পুত্র ও ২ কন্যা রেখে যান। সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।