সোনাইমুড়িতে তিনভাইকে হত্যার ঘটনায় মামলা

আপডেট : ২১ জুলাই ২০১৫, ২২:৩৯
নোয়াখালীর সোনাইমুড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিবার তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ২৪ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করে মামলা করে নিহতদের ছোট ভাই মোরশেদ আলম।
 
সোমবার রাতেই তাদের বিরুদ্ধে মামলা করা।
 
নিহতদের পরিবার জানিয়েছে, লাশগুলোর ময়নাতদন্ত শেষে তাদের  কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পরিবারের লোকজন দাফন সম্পন্ন করেন।
 
উল্লেখ্য, জেলার সোনাইমুড়ি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিবার তিন ভাইকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। নিহতরা হলেন- মোখছেদ উল্যাহর ছেলে হারুন (৩৮), কামাল (৩০) ও বাবলু (২৬)। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।